মিজানুর রহমান-,স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুরে গাঁজা সেবনের অপরাধে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এএসআই শামসুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বৈচিতলা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য গাঁজা সেবনের অভিযোগে তিন যুবককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক তিন যুবক হলেন—মহেশপুর পৌর এলাকার বনানীপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে তানভীর আহমেদ সিয়াম, মহেশপুর থানাপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে শাহরিয়ার ইসলাম স্বপন এবং উপজেলার সাহেবদাড়ী এলাকার আশরাফুজ্জামানের ছেলে রুকোনুজ্জামান।
পরে আটক যুবকদের আদালতে হাজির করা হলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওহিদুজ্জামান তাদের প্রত্যেককে পাঁচ দিনের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে মহেশপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার