শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে সোমবার বিকালে
সিনিয়র সিভিল জজ আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন মাননীয় বিচারপতি মোঃ ইকবাল কবির ও বিচারপতি জনাব মোঃ তৌফিক ইনাম।
পরিদর্শন উপলক্ষে আদালত প্রাঙ্গণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় বিচারপতিদ্বয় আদালতের সার্বিক কার্যক্রম, বিচারিক পরিবেশ এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁরা আদালতের কার্যক্রম আরও সুষ্ঠু, গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আদালতের কর্মকর্তা-কর্মচারীরা বিচারপতিদ্বয়কে স্বাগত জানান এবং আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার