সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির জালে ধরা পড়ল চোরাচালানের বিশাল চালান। গত ০৯ জুন ২০২৬ তারিখ রাতে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর তিনটি পৃথক বিওপির অধীনে পরিচালিত একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মোট ৭১ বোতল ভারতীয় মদ এবং ৭০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। রাত ১০টা ২০ মিনিটে নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭১-এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে মনোহরপুর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে রাত ১১টা ৫০ মিনিটে হাবিলদার শ্রী পিযুশ কান্তিকরের নেতৃত্বে লড়াইঘাট বিওপির অধীনে সীমান্ত পিলার-৬০/১৩৮-আর থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে লড়াইঘাট গ্রামের মিলনের লিচু বাগান থেকে আরও ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই সময়ে সুবেদার মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে কুসুমপুর বিওপির অধীনে সীমান্ত পিলার-৬১/১২-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ খোরশেদ আলীর কলা বাগান থেকে ৭০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। তিনটি অভিযানেই কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার