শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) অফিসঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে চার পিস স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক ভ্যানচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইকও জব্দ করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ৮ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামসংলগ্ন যাত্রীছাউনির সামনে অভিযান চালায়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানসহ সেলিম হোসেনকে আটক করা হয়।
আটক সেলিম হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা বারব আলী।
বিজিবি জানায়, ভ্যানের সামনে লাগানো সাদা রঙের ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৭৪ দশমিক ৫১ গ্রাম। এর আনুমানিক সিজারমূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার