চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি:-
মাইজভাণ্ডারী ত্বরিকতপন্থী সকল আওলাদদের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্লাটফর্ম শান-এ-গাউসুলআজম মাইজভাণ্ডারী ফোরামের আয়োজন ও ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় গত ২৭ যিলক্বদ ১৬মে'২৬ শনিবার মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে,মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রতিষ্ঠাতা,গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১২৪তম ওরশ শরীফ উপলক্ষে জিকরে সা’মা মাহফিল অনুষ্ঠিত হয় । শান-এ-গাউসুলআজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার ও মুন্তাজেম আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী(ম.) সভাপতিত্বে সা'মা মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, চরণদ্বীপ দরবারের সাজ্জাদানশীন শেখ শহিদুল্লাহ ফারুকী, ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী,হাওলাপুর দরবারের সাজ্জাদানশীন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, দরবারে আজিজিয়ার সাজ্জাদানশীন সৈয়দ আবদুল্লাহ আল নোমান, দমদমা দরবার শরীফে সাজ্জাদানশীন প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, দরবারে কামালিয়া শরীফের নায়েব সাজ্জাদানশীন আল্লামা মাসুম কামাল আযহারী,পটিয়া আমির ভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আমিরুদ্দীন আমিরী, সাতগাছিয়া দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ মনচুর উল্লাহ সুলতানপুরী, শেখ সাইফুল্লাহ ফারুকী,শাহজাদা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী,
শাহজাদা সৈয়দ অলি উল্লাহ্ কাঞ্চনপুরীসহ প্রমুখ আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী উপস্থিত থেকে মাইজভাণ্ডারী তরিকা ও দর্শনের উপর আলোচনা করেন। সবিশেষ মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার