সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করে কৈখালী কোস্টগার্ড স্টেশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যমানের ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে তিন কারবারিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মাদককারবারি এবং উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার