মিজানুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে এক মাদক মামলার আসামীকে মাদকসহ আটকের ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে শেয়ার করায় উত্তরবঙ্গের মমতাজ খ্যাত কণ্ঠশিল্পী আঞ্জু আরা সুমিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কণ্ঠশিল্পী সুমি।
জানা যায়, দারোয়ানি টেক্সটাইল কবিরাজপাড়া এলাকার উত্তরবঙ্গের মমতাজ খ্যাত কণ্ঠশিল্পী সুমি একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন। সেখানে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল বন্দরবাজার পাঠানপাড়ায় স্থানীয়রা শাহজাহান আলী নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করে। পরে স্থানীয়রা শাহজাহান আলীর বাড়িঘর ভাঙচুর করে তাকে পুলিশের কাছে তুলে দেন। পরে তাকে আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও সুমি আক্তার তার নিজ ফেসবুক আইডিতে শেয়ার করেন। সেটি শেয়ার করার পরে গতকাল বিকেলে সুমি শহরের পৌর মার্কেটে কেনাকাটা করতে যায়। এসময়ে মাদক মামলার আসামী শাহজাহান আলীর মেয়ে স্বপ্না আক্তার ও তার স্বাম শাহিন বাবু সুমি আক্তারকে দেখে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় সুমি আক্তার সেখান থেকে চলে আসেন।
ভুক্তভোগী কণ্ঠশিল্পী আঞ্জু আরা সুমি বলেন, আমাদের এলাকায় স্থানীয় যুবক ও সচেতন এলাকাবাসী মাদক বিরোধী অভিযান চালায়। এসময়ে শাহজাহান আলীর বাড়িতে তারা অভিযান চালিয়ে তাকে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক করেন। পরে পুলিশ সেখানে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে মাদকসহ আটকের কয়েকটি ভিডিও ফেসবুকে দেখা যায়। পরে আমি একটি ভিডিও ফেসবুকে শেয়ার করি। গতকাল বিকেলের দিকে আমি পৌরমার্কেটে কেনাকাটার করার জন্য গেলে সেখানে শাহজাহান আলীর মেয়ে স্বপ্নার সঙ্গে দেখা হয়। এসময়ে সে এবং তার স্বামী আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আমাকে মারধর করার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসলে সে চলে যায়। পরে রাতের দিকে সে ফেসবুক লাইভ করে আমাকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি এবং হত্যা করার হুমকি দেয়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এবিষয়টি ভুক্তভোগী থানায় অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার