মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
মোংলা পৌর শহরের প্রধান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল অবৈধ ও অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের মেসার্স শোভা স্টোরের মালিক মো. সবুর তালুকদারের গোডাউনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চোরাচালানের মাধ্যমে মজুত করা প্রায় ১৫ হাজার ৬ শত লিটার অপরিশোধিত ভোজ্য তেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী সবুর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এসব অপরিশোধিত ভোজ্য তেলের সাথে বিপজ্জনক ভেজাল উপাদান মিশিয়ে তা বাজারে বিক্রি করে আসছিলেন। এর আগেও তিনি বিপুল পরিমাণ অবৈধ তেলসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড এই সফল অভিযান চালায়। পরে ইউএনও’র নির্দেশে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত তেল থানায় হস্তান্তরের কাজ চলছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার