হাবিবুর রহমান,বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার হাজারো সাধারণ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল। প্রতিদিন শত শত রোগী, অ্যাম্বুলেন্স, বিভিন্ন যানবাহন এবং পথচারী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালের দু'পাশে বৃষ্টির পানিতে রাস্তা দেবে গিয়ে কাদামাটিতে একাকার হয়ে গেছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বৃষ্টির পানিতে দেওয়ালের'পাশে রাস্তা কাদামাটি সৃষ্টি হওয়ায় বিভিন্ন যানবাহন ও যাত্রীবাহী গাড়ি প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে।
উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা দীর্ঘস্থায়ী যানজটের রূপ নেয়। রোগীদের চরম দুর্ভোগ: মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং সাধারণ রোগীদের হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়।
জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন:
বর্তমান ভাঙা ও কাদাযুক্ত রাস্তার স্থায়ী সংস্কার করে একটি টেকসই ও মসৃণ পিচঢালাই (কার্পেটিং) সড়ক নির্মাণ করা এখন সময়ের দাবি।
বিশিষ্ট সমাজসেবক এস কে জাহিদুল ইসলাম বাগেরহাট জেলা যুবদল নেতা বলেন, রাস্তার দেওয়ালের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য আধুনিক ও পরিপাটি ড্রেন বা নর্দমা নির্মাণ করলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও লাগাতার যানজটের সৃষ্টি হবে না। রাস্তাটি সম্পূর্ণ সংস্কার করা হলে সাধারণ রোগী, পথচারী এবং যানবাহন চালকদের যাতায়াত অত্যন্ত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে।
মোঃ আলাদ্দিন কমিশনার বলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালসংলগ্ন রাস্তাটিতে দ্রুত টেকসই ও সুন্দর কার্পেটিং বা সংস্কার কাজ করা অত্যন্ত জরুরি। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সেবা প্রতিষ্ঠানের সামনের রাস্তা এমন বেহাল ও জলাবদ্ধ অবস্থায় থাকলে রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এখানে দ্রুত উন্নতমানের পিচঢালাই বা কার্পেটিংয়ের মাধ্যমে রাস্তাটি চলাচলের উপযোগী ও সুন্দর করে তোলার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একটি সুন্দর পরিবেশ এবং নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন— এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাগ্রহীতা, স্থানীয় এলাকাবাসী ও পথচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার