ইমাদুল ইসলাম :
যশোরের অভয়নগর উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের টয়লেটে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধ'র্ষ'ণে'র অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনকে গ্রে'প্তা'র করেছে পুলিশ।
ঘটনার পর প্রায় ১৫ দিন পলাতক থাকার পর আজ সকালে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রে'প্তা'র করা হয়। ইমরান উপজেলার বাইকারা রানাভাটা এলাকার বাসিন্দা।
গ্রে'প্তা'রে'র পর ধ'র্ষ'ণ মামলায় তাকে গ্রে'প্তা'র দেখিয়ে যশোর আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, পাশবিক নির্যাতনের শিকার শিশুটি পাঁচ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বর্তমানে সে আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছে।
অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেন এবং সহযোগিতার অভিযোগে অভিযুক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার