ক্রাইম রিপোর্টার: তাহারিমুল ইসলাম রাজন
যশোর-খুলনা মহাসড়কের সংস্কার ও উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কের একপাশ বন্ধ রাখা হয়েছে। এর ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী পরিবহন এবং কাঁচামাল বহনকারী যানবাহন চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের একপাশ দিয়ে যান চলাচল করায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকছে। জরুরি সেবার যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলোও যানজটে আটকে পড়ায় রোগীদের সময়মতো চিকিৎসা সেবা পাওয়া ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বিশেষ করে নওয়াপাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে
কোনো গুরুত্ব নাই ।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার