মোঃ নুরুল ইসলাম , রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ী সরকারী কলেজের বঙ্গবন্ধু ছাত্রাবাসের নাম পরিবর্তন করে শহিদ সাগর ছাত্রাবাস নামকরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারী কলেজ-৪ শাখার উপসচিব ( অতিঃ দায়িত্ব) মোঃ আঃ কুদদুস রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন।
প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন পরিক্ষণ অধিশাখার ০৯ ফেব্রুয়ারী জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে রাজবাড়ী সরকারী কলেজ বঙ্গবন্ধু ছাত্রাবাস পরিবর্তন করে শহিদ সাগর ছাত্রাবাস নামকরণ করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাগর আহমেদ। রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ও মিরপুর সরকারি বাঙলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গিয়ে গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে গুলিতে শহিদ হন। শহিদ সাগর আহমেদের নামে এ ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার