মোঃ রবিউল ইসলাম.উপজেলা প্রতিনিধি.বগুড়া সদর বগুড়া।
বগুড়া শহরের হাজরাদিঘী এলাকায় এক স্কুলশিক্ষিকার দায়ের করা ধর্ষণ মামলায় তার দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাদিঘীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা (ছদ্মনাম পরীমনি) অভিযোগ করেন— তার বড় বোনের স্বামী রশিক দীর্ঘ ৩০ বছর ধরে প্রলোভন, প্রতারণা ও মানসিক প্রভাব খাটিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন ও পারস্পরিক বিরোধ দেখা দিলে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।
এরপর পরীমনি নিজে বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসিরের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রশিককে গ্রেফতার করে।
ওসি হাসান বাসির বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার