মোঃ আরিফ শরীফ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়তে গিয়ে এক প্রবীণ গাছীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা জাফর খন্দকার ওরফে বিশে (৭০) দীর্ঘদিন ধরে গাছি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কাজে বের হন। এরপর তিনি ইতনা পূর্ব পাড়ার হিন্দু পাড়ায় এক বাড়িতে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন।
গাছে উঠে কিছু তেঁতুল পাড়ার পর হঠাৎ অসাবধানতাবশত তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইতনা বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রবীণ গাছীর এমন অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার