শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে নানা রকম বরাদ্দ টি-আর সহ নানা সুবিধা দেওয়ার কথা বলে প্রতারক চক্র চাঁদা দাবি করেছেন।
বিষয়টি জানার পর ইউএনও মোঃ তাইফুর রহমান সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য ফেসবুকে অনুরোধ জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (২০ এপ্রিল) দুপুরে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র অফিসিয়াল মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে (ইউএনও) দাবি করে উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে টি-আর বরাদ্দ পেতে (ইউএনও) জন্য এই নম্বর 01613259763 টাকা দাবি করে প্রতারক চক্র।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সন্দেহ হলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।
এ বিষয়টি জানার পর ইউএনও প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান বলেন, এ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট করে সবাইকে সর্তক করি এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার