শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে শৈলধুকড়ী আয়েজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আমজাদ হোসেন মহুরীর ছেলে মো: সুজাউদ্দৌলা সবুজ। গত ২৪ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধান সুপার জনাব মোঃ আব্দুর রহমান সদস্য সচিব, অভিভাবক সদস্য পদে রেজাউল করিম, সাধারণ শিক্ষক সদস্য পদে আব্দুল মান্নান। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার(প্রশাসন) প্রফেসর মোঃ আবদুছ সাত্তার মিয়া সভাপতির মনোনয়নসহ ৪ সদস্যের এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেন। উল্লেখ, নবাগত তরুণ সভাপতি দ্বারা প্রতিষ্ঠানের উন্নত সম্ভব বলে জানান শৈলধুকড়ী এলাকার সাধারণ জনগন। বিগত স্বৈরাচারী শাসনামলে প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ ও শিক্ষকদের নানামুখী অত্যাচার করে অতিবাহিত করে তাদের সময়কাল বিগত পতিত সরকারের আমলে এ প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন, এডহক কমিটি ও শিক্ষক মন্ডলীদের অকান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হবে বলে আশাবাদী শৈলধুকড়ী এলাকার জন সাধারণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার