এম,শাহজাহান, শেরপুর-
শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) রাতে পৃথক পৃথক অভিযানে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির টহল দল অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু আটক করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামালের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার