সুজন বগুড়াঃ
বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান সদস্য মাড়িয়া গ্রামের বাসিন্দা আ: খালেক রঞ্জু(৪৭) ও
তার সহযোগী - শেরপুর উপজেলার সাখাওয়াত হোসেন শিমুল (৩৮) দ্বয়কে
২ হেরোইন সহ আটক করেছে শেরপুর থানা পুলিশ।
আটকৃতরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন পুলিশ।এবং গোপন সংবাদের ভিত্তি তে জানা যায় আ: খালেক রঞ্জুুর বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা আছে শাজাহানপুর থানায়।
বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকালে শেরপুর উপজেলার দশমাইল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের ব্যবহৃত মটরসাইকেলের সিটের নিচে থেকে ২ গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার