আবুল হাসান কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে
মৌসুমের শেষ গুড়ের জমজমাট হাটে জুটেছে চোখে পড়ার মত গুড়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়ন এর সাফদারপুর বাজার ষ্টেশন সংলগ্ন বল খেলার মাঠে এই ঐতিহ্য বাহী গুড়ের হাট।সপ্তাহের দুই দিন শনিবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয় গুড়ের জমজমাট হাট। রেল যোগাযোগ সহজ হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সপ্তাহের দুই দিন গুড় কিনতে ভিড় জমে এই হাটে।ঢাকা থেকে রফিক,খুলনার সিরাজুল, নওগাঁর ইসমাইল এই ঐতিহ্য বাহী গুড়ের হাটে এসেছেন গুড় কিনতে। হাটে গুড় কিনতে এসে কম দামে গুড় কিনে শহরে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনারা বলেন এই হাটের গুড় ট্রেন যোগে স্বল্প খরচে সহজে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া যায় তাই এই হাটে গুড় ক্রেতাদের সমাগম বেশি। গুড় বিক্রেতাদের মধ্যে বাটিকাডাঙ্গার মফিজুর,সাফদারপুরের নজরুল, শাহপুরের রমজান,লক্ষণপুরের রাসেল জানান মৌসুমে এখানে আরও জমজমাট থাকে গুড়।শেষ মুহূর্তের হাট ঝোলা গুড় বেশি তাই ভাঁড় ধরে বিক্রি করলাম ৪ শত থেকে ৫ শত টাকা দানা গুড় ভাঁড় প্রতি ৮ শত থেকে ৯ শত টাকা বিক্রি করলাম। রমজান মাস একটু বেশি দাম পেলে কিছুটা উপকৃত হতাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার