স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ হায়দার আলী। তিনি উপজেলার ৫ নং কাপাশাটিয়া ইউনিয়নের শীতলী ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
হরিণাকুন্ডু থানার এসআই মামুনুর রশীদ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার