
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় জেলা জামায়াতের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক, এনসিপি কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্যসচিব সুলতান মারুফ তালহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, এবি পার্টির সভাপতি বেলাল মাহমুদ, জামায়াত সমর্থিত কুষ্টিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদারসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতির নেতৃত্বে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। লংমার্চে অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চকে সামনে রেখে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার