রানা আহমেদ (সম্পাদক ও প্রকাশক):
শহরতলির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পালবাড়ি মোড় এলাকায় র্যাব-৬ এর অভিযানে আন্তঃজেলা মাদক পাচারচক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব ৬ । এসময় তাদের কাছ থেকে ১৯৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
যশোর র্যাব-৬ এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি প্রিন্স এর প্রত্যক্ষ তদারকিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান পাবনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
এরপর র্যাব-৬ এর একটি চৌকস দল পালবাড়ি মোড়ে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে। রাত সাড়ে ১০টার দিকে নির্ধারিত বাসটি মোড়ে পৌঁছালে র্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশি শুরু করেন।
অধিনায়কের সুনির্দিষ্ট নির্দেশনায় বাসে সুক্ষ্ম তল্লাশি চালিয়ে যাত্রী সেজে বসে থাকা ৩ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
আটকৃতরা হলেন-
১. মোঃ ওসমান গনি, ৪৯
২. মোঃ আব্দুল মান্নান, ৬২
৩. মোঃ শফিক, ৪০
পরে তাদের কাছ থেকে ৯৭ বোতল উইন্স কোরেক্স (Wins Corex) এবং ১০ বোতল ইসকাপ (Escaf) সহ মোট ১৯৭ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা সাধারণ যাত্রীবাহী বাস ব্যবহার করে রুট পরিবর্তনের মাধ্যমে এই নিষিদ্ধ মাদক পাবনায় সরবরাহ করছিল।
র্যাব-৬ এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, "মাদকের মতো স্পর্শকাতর অপরাধ দমনে এবং অভিনব পাচার কৌশল নস্যাৎ করতে র্যাব-৬ সর্বদা তৎপর রয়েছে।"
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার