এম,শাহজাহান, শেরপুর-
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া এলাকায় নালায় ডুবে দুই জমজ বোনের এক মর্মাতিক মৃত্যু হয়েছে। ৩১ মে শনিবার বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, সকলের অজান্তে ৫ জন মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসল করা অবস্থায় তারা আপন দুই জমজ বোন নিলা ও শিলা এবং আরো একজন মোট ৩ জন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে আপন জমজ দুই বোনের মত্যু হয়। বাকি একজনকে গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। মৃত দুই জমজ বোনের বাবা একজন
দরিদ্র রিক্সাচালক। তারা দুই বোন স্থানীয় এক ব্র্যাক স্কুলে পড়াশোনা করতো। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার