০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের মাঠমুখী করতে হবে, কমাতে হবে মোবাইল নির্ভরতা: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

রুবেল হোসেন
  • Update Time : ১১:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৩৪ Time View

শিশু-কিশোরদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে সরিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। তিনি বলেছেন, সুস্থ সমাজ গঠনে শিশুদের মাঠমুখী করার বিকল্প নেই।

শনিবার দুপুরে কালেক্টরেট মাঠ-এ আয়োজিত জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই তাদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এখন খেলাধুলাও একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ফলে শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সেদিকে অভিভাবকদের নজর রাখার পাশাপাশি সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আল মামুন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

তিন দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার মোট ১০টি বালক ও বালিকা দল অংশ নিয়েছে। আগামী ১৮ মে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে

Tag :

Please Share This Post in Your Social Media

শিশুদের মাঠমুখী করতে হবে, কমাতে হবে মোবাইল নির্ভরতা: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

Update Time : ১১:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬