০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে জেলা গণঅধিকার পরিষদের সমর্থন

Reporter Name
  • Update Time : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪০ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেছে জেলা গণঅধিকার পরিষদ। এ উপলক্ষে শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা গনঅধিকার পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভা ও সমর্থন ঘোষণার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুজ্জামান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক।উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু। এছাড়া গনঅধিকার, যুবঅধিকার, শ্রমিকঅধিকার, ছাত্রঅধিকার, গনসংস্কৃতি পরিষদের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দেন।

এসময় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় ধানের শীষের প্রার্থীই সবচেয়ে উপযুক্ত। তিনি আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

এদিকে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সমর্থন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করতে হবে। আমরা আনুষ্ঠানিক ভাবে প্রচারনার পর থেকে কাজ করছি। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের স্বাধীনতা বিরোধী সমুচিত জবাব দিতে হবে। আমরা মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই। আওয়ামী লীগ আমলে ভূখণ্ড ছিলো, কিন্তু একটি দল যা করতেছে আমরা মনে হয় না, যে আমাদের ভূখণ্ড আছে। যে কোন ছোট খাটো ইস্যু নিয়ে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

সভা শেষে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে জেলা গনঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ মুখপাত্র হিসেবে বলেন, আমরা দেখেছি দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গনতন্ত্র পুনরুদ্ধারে ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা ইতিমধ্যে জানেন কুষ্টিয়া-৩ আসনে গনঅধিকারের ট্রাক প্রতীক নিয়ে এই আসনটিতে প্রার্থী হয়েছেন একজন। তার বিষয়ে আমরা কিছুই জানিনা। আমরা কেন্দ্র কমিটির সাথে কথা বলেছি তার মনোনয়নের ব্যাপারে তারাও কিছু জানেন না। তিনিও কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সাথে কোন যোগাযোগ করেননি। তাই কুষ্টিয়া-৩ আসন থেকে ওই প্রার্থীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। তিনি আরো বলেন, ভোটের আর বেশি দিন সময় নেই, তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করছি এবং ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে জেলা গণঅধিকার পরিষদের সমর্থন

Update Time : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬