খুলনা ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ধর্ষণ মামলার আসামী চঞ্ছল ও মাশরাফি গ্ৰেফতার
- Update Time : ০৮:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৫ Time View

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার:
ঢাকা ও খুলনায় এসআরবি-৬ এর পৃথক দুটি অভিযানে পৃথক দুটি ধর্ষণ মামলার এজাহার নামীয় দুইজন আসামিকে গ্রেফতার করে।
২২ নভেম্বর ২০২৬ ইং, দুপুর ১২:১৫ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-০৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্লবী থানাধীন কালসী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি মৃত লতিফ পাঠান এর ছেলে চঞ্চল মাহমুদ পাঠান (৩৭), কে আটক করে। মুন্সিগঞ্জে লোহজংএ।
অপর একটি অভিযানে একই তারিখ সন্ধ্যা ৫:৫০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন তিলক গ্রামের আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার লবণচরা থানার অপর এক ধর্ষণ মামলার এজাহার নামীয় ২নং আসামি মৃত জিয়াউর রহমানের ছেলে মাশরাফি মোল্লা (২২)কে আটক করে।ধৃত আসামীর বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন কুশলিতে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ডিএমপি, ঢাকার পল্লবী থানায় ও খুলনার লবণচরা হস্তান্তর করা হয়েছে।






















