০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর শাপাহার সীমান্তে বিশেষ অভিযানে ১৩৩ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
  • Update Time : ১০:২০:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৯ Time View

নওগাঁর সাপাহার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার করমুডাঙা ইটভাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন নব আদাতলা বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন করমুডাঙা ইটভাটা এলাকায় অবস্থান নেয়।
টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে সেখানে চোরাচালানবিরোধী অভিযান চালানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশি সিরাপগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাপাহার থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,

গবাদিপশু পাচার, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং সর্বাত্মক জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর শাপাহার সীমান্তে বিশেষ অভিযানে ১৩৩ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার

Update Time : ১০:২০:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬