খুলনা বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল
- Update Time : ০৭:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার :
খুলনা নগরীর সরকারি ব্রজলাল কলেজের (বিএল কলেজ) ২ নম্বর গেটে মহিদুল (২২) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত মহিদুল খালিশপুর থানার কাশীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শওকত খাঁ। তিনি তেলের গাড়িতে কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার স্থায়ী বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর থানার চৌগাছা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সকালে বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় মহিদুলের ওপর গুলি চালানো হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে কী কারণে মহিদুলের ওপর গুলি চালানো হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।




















