জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত….
- Update Time : ০১:৩৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৪ Time View

সেলিম হোসেন রুবেল জয়পুরহাট প্রতিনিধি.
জয়পুরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার(১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়,
সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এইচএম ওবায়দুর রহমান চন্দন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম,
এছাড়া আরও বক্তব্য প্রদান করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান,
বক্তব্য বক্তৃতারা বলেন,বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ কোন আন্দোলনের জোরদারের আহবান জানা হয়ে।
সমাবেশে ও বর্ণাঢ্য র্যালিতে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।












