১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে কালীগঞ্জে প্রতিবন্ধী দুই তরুণ-শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ, দিলেন আর্থিক সহায়তা ও হুইলচেয়ার

Reporter Name
  • Update Time : ১০:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৪ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামের চার প্রতিবন্ধীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসার পর তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশু আবু রায়হানকে হিয়ারিং মেশিন কেনার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং শারীরিক প্রতিবন্ধী আলী রাজকে চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করেছেন তিনি।

উল্লা গ্রামের আট বছর বয়সী শিশু আবু রায়হান স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারে না। আর্থিক সংকটের কারণে তার পরিবার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। শিশুটির শ্রবণক্ষমতা বাড়াতে একটি ভালো মানের হিয়ারিং মেশিন প্রয়োজন বলে জানতে পারেন ইউএনও রেজওয়ানা নাহিদ। পরে হিয়ারিং মেশিন কেনার জন্য শিশুটির পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

অন্যদিকে, একই গ্রামের ২১ বছর বয়সী আলী রাজ শারীরিক প্রতিবন্ধকতার কারণে দুই হাতে লাঠির সাহায্যে অত্যন্ত কষ্ট করে চলাফেরা করেন। কখনো এক পা, কখনো অন্য পা টেনে তাকে সামনে এগোতে হয়। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা মারা যান। আর্থিক সংকট ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনাও শেষ করতে পারেননি তিনি।

সম্প্রতি আলী রাজ তার দাদিকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তার চলাচলের কষ্টের বিষয়টি বিবেচনা করে একটি হুইলচেয়ার প্রদান করেন ইউএনও রেজওয়ানা নাহিদ।

স্থানীয়ভাবে প্রকাশিত সংবাদ নজরে আসার পর অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন মানবিক সহায়তা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে কালীগঞ্জে প্রতিবন্ধী দুই তরুণ-শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ, দিলেন আর্থিক সহায়তা ও হুইলচেয়ার

Update Time : ১০:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬