তমাল-রানা পরিষদকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে যুবদলের মিছিল
- Update Time : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৭ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
চলতি মাসের ৫ তারিখে যশোর জেলা যুবদলের ঘোষিত আহব্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদল।
গতকাল ৭ই ফেব্রুঃ শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিশাল এক আনন্দ মিছিল বের হয়।সদ্য ঘোষিত যশোর জেলা যুবদলের আহব্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানাকে অভিনন্দিত করে এ আনন্দ মিছিল করা হয়েছে বলে জানান মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা।
মণিরামপুর পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী ও সিঃ যুগ্ম-আহব্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে এ মিছিলে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়নের সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
তমাল-রানা পরিষদকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুর যুবদলের এ মিছিলটি মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় হতে বের হয়ে মনিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়।























