০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁতমারায় অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক ২২বস্তা রাবার উদ্ধার,

Reporter Name
  • Update Time : ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৭ Time View

মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-

দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলাধীন ফটিকছড়ির দাঁতমারা ও তার আশপাশের এলাকা থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে অবৈধ ভাবে রাবার পাচার করে আসছিল। তারই প্রেক্ষিতে গত ১২ই ফেব্রুয়ারী -২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৩ ঘটিকায় দাঁতমারা রাবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ফটিকছড়ি সার্বিক তদারকিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা রাবার বাগান গার্ডে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের সক্রিয় অভিযানে উপজেলার দাঁতমারা ইউপি’র পূর্বসুনাই গ্রাম হতে চুরি করে রাখা ২২ বস্তা কাঁচা রাবার উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত রাবার সংস্থার প্রক্রিয়াজাতকরণ কারখানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষা, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ফটিকছড়ি রাবার বাগানে রাবার উদ্ধারের মধ্যে দিয়ে আরেকবার আনসার সদস্যরা তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আনসার সদস্যদের কঠোর পদক্ষেপ গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

দাঁতমারায় অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক ২২বস্তা রাবার উদ্ধার,

Update Time : ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫