০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন : আফরোজা আব্বাস

Reporter Name
  • Update Time : ১০:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ১৪৮ Time View

 তপন দাস, নীলফামারী

বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “জাতীয় বীর মাহেরীন চৌধুরী আজ নারী সমাজের গর্ব। তিনি শুধু একজন শিক্ষিকা নন—তিনি ছিলেন মমতাময়ী মা, সাহসী অভিভাবক এবং আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।”

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে এসব কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, “নিজের ছাত্র-ছাত্রীদের রক্ষায় তিনি জীবন উৎসর্গ করেছেন। তার এমন আত্মদানের ঘটনা আজ শিক্ষকতা পেশার মহিমা নতুনভাবে তুলে ধরেছে। মায়ের মতো স্নেহশীল, শিক্ষকের মতো আদর্শবান মাহেরীন চৌধুরী আমাদের সকল নারীর প্রেরণা হয়ে থাকবেন।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “মাহেরীন চৌধুরীকে মালয়েশিয়ায় রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হলেও বাংলাদেশে তা যথাযথভাবে হয়নি। তার আত্মত্যাগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার মতোই গুরুত্বপূর্ণ ছিল। তিনি জাতীয় বীরের সম্মান পাওয়ার যোগ্য।”

আফরোজা আব্বাস জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি মাহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর উপজেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক রুপা, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন : আফরোজা আব্বাস

Update Time : ১০:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫