০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১৮ ঘন্টা পর গংগাচড়ায় অবৈধ বালু পয়েন্ট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার।

Reporter Name
  • Update Time : ১১:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২৪২ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গংগাচড়া উপজেলাধীন আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গীর পার পাইকান নামক গ্রামের আইয়ুব আলীর জমিতে অবৈধ বালু ব্যবসায়ী আজহারুল ইসলামের বালু উত্তোলনের গভীর বডিং থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়।

৬ আগস্ট ( বুধবার ) বিকালে এ দুই শিশুর লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টা থেকে নিখোঁজ ছিল এ দুই শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকান ডাঙ্গীর পাড় গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান ওরফে রোমান (৮) ও নগরবন্দ পাইকান গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মারুফ (৭) গতকাল থেকে অনেক খুজেও পাওয়া যায়নি। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় আজহারুলের বালুর পয়েন্টের বডিংএ খুজতে যায়। বডিং পানিতে পুর্ণ থাকায় তারা গংগাচড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসে ফোন করে। ইতোমধ্যেই স্থানীরা ওই বডিং এর গর্তের পানি থেকে আব্দুর রহমান ওরফে রোমানের লাশ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা একই গর্ত থেকে অপর শিশু মারুফের লাশ উদ্ধার করে।

সেনাবাহিনীর সহায়তায় গংগাচড়া থানা পুলিশ লাশ দুটি নিয়ে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।

গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, শিশুদের লাশ উদ্ধার করে তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

নিখোঁজের ১৮ ঘন্টা পর গংগাচড়ায় অবৈধ বালু পয়েন্ট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার।

Update Time : ১১:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫