প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করল’চৌগাছা পরিবার’
- Update Time : ০৮:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১২ Time View

শহিদুল ইসলাম চৌগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের মোঃ রাসেল হোসেনের জন্মগত প্রতিবন্ধী ছেলে রাকিব হোসেনকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু’প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে। জানা গেছে মোঃ রাসেল হোসেনের ছেলে জন্মগত প্রতিবন্ধী মোঃ রাকিব হোসেন ( বয়স ১৫) জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার পরিবার নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। (আর্স বাংলাদেশ) এর আর্থিক সহযোগিতায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন। সভাপতি বলেন প্রতিদিন আমাদের সংগঠনের কাছ বিভিন্ন প্রকার সাহায্যর জন্য আবেদন আসছে। কিন্তু আমরা চাহিদা অনুযায়ী সাহায্য প্রদান করতে পারছি না অর্থে অভাবে। সদস্যদের মাসিক চাঁদা, দাতা সদস্যদের ও প্রবাসীদের অর্থে আমার অসহায় মানুষের সহযোগিতা করে যাচ্ছি। সমাজের বৃত্তবান ব্যাক্তিরা যদি একটু এগিয়ে না আসে তবে আমাদের সংগঠনের পক্ষে চাহিদা পুরন করা সম্ভব হচ্ছে না। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

























