বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সলুয়া প্রাথমিক বিদ্যালয়
- Update Time : ১০:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩১ Time View

শহিদুল ইসলাম চৌগাছা উপজেলা প্রতিনিধি:
তারুণ্যের উৎসব উদযাপনে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা টূর্নামেন্টের বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে খুলনার কয়রা উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ নড়াইল লোহাগড়া উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে যশোর চৌগাছা উপজেলার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে মেহেরপুর সদরের শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নড়াইল লোহাগড়া উপজেলার মণ্ডলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
সলুয়া প্রাথমিক বিদ্যালয় গত কয়েক বছর ধরে শহিদুল ইসলামের তত্ত্বাবধানে অনুশীলন করে থাকেন। তারা বিগত কয়েক বছর একাধারে চৌগাছা উপজেলা চ্যাম্পিয়ান হয়ে আসছে। প্রতি বছর তারা বড় স্বপ্ন নিয়ে জেলা পর্যায়ে খেলা করে হেরে চ্যাম্পিয়ান হতে পারছিল না। কিন্তু এবার তাদের সেই আশা পূরণ হয়। বিভাগীয় পর্যায়ে খেলতে যায়। কিন্তু আজ কোয়ার্টার ফাইনালে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রথম অর্ধে একটি গোল খেয়ে বসে। পরে একাধিক আক্রমণ করে তারা গোল করতে পারে নাই। ফলে স্বপ্নের সেমিফাইনালে উঠা হলো না যশোর জেলা চ্যাম্পিয়ান চৌগাছা উপজেলার সলুয়া প্রাথমিক বিদ্যালয়ের বালকদের।

























