শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮তম উরস শরিফ উপলক্ষে মানিকছড়িতে আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ
- Update Time : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

মুহাম্মদ নেজাম উদ্দিন স্টাফ রিপোর্টার:-
মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের অন্যতম সাধক বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম উরস শরিফ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১১ অক্টোবর ২০২৬ (২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার) মাইজভাণ্ডার শরিফ ‘দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় এই উরস শরিফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট (SZHM Trust)-এর ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঘোরখানা এলাকায় ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা’র উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
মাদরাসার সুপার মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, শহীদুল ইসলাম, আবদুল জব্বার, আবদুল জলিল, গাজী মিয়া, সাকিব হোসেন, বেলাল হোসেন ও ফারুক হোসেনসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবন, কর্ম ও সুফিদর্শনের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। আলোচনা পর্ব শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের আয়োজন সম্পন্ন হয়।
























