১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত

Reporter Name
  • Update Time : ০৮:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২০ Time View

প্রদীপ কুমার বিশ্বাস, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে ৩ জানুয়ারী সোমবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা। সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডাঃ প্রশান্ত কুমার কুন্ডু, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা মন্দির সমিতির অডিটর বলাই দে সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মন্দির সমিতি যুব কমিটির যুগ্ম-সম্পাদক অতনু বসু।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। সোমবার সকাল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পূজা মন্ডবের সামনে ভিড় জমাতে থাকেন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা।

অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুলের পূজামন্ডপ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপাসিন্ধু তরফদার, সিনিয়র শিক্ষক বিবেকানন্দ কবিরাজ, সিনিয়র শিক্ষক হারাধন কুমার আইস, সহকারী শিক্ষক তুষার কান্তি দাস, পল্লব মন্ডল, সৌমিত্র কুমার মন্ডল, নিলিমা ঘোষ, শিউলি দাস সহ আরো অনেকে। পরে স্কুলের শিক্ষার্থীরা নিয়ে চিত্র অঙ্কন, গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান বলেন ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে স্কুলের সকল শিক্ষক /শিক্ষার্থী ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হয়েছে।

অপর্ণা রানী মন্ডল নামের এক শিক্ষার্থী বলেন, ‘মা সরস্বতী বিদ্যার দেবী। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারি, সেটা মায়ের কাছে কামনা করেছি। পড়াশোনার পাশাপাশি আমরা যেন ভালোমতো সাহিত্য, সংস্কৃতি চর্চা শুদ্ধভাবে করতে পারি এবং এসএসসি পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে ভালো করতে পারি মা আমাদের সেই আশীর্বাদ করুক-এই কামনা করেছি।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত

Update Time : ০৮:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫