০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১লা অক্টোবর মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ|
Reporter Name
- Update Time : ০৫:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯৪ Time View

ফটিকছড়ি প্রতিনিধি বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর করুণাধন্য হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর ৮ম বার্ষিক ওরশ শরীফ মহান ১৬ আশ্বিন ১ অক্টোবর বুধবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরের হযরত মাওলানা মীর শরাফত উল্লাহ্ (রহঃ)’র বাড়ীস্থ রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে রওজা শরীফ গোসল,কোরআন খতম,গাউছিয়া খতম,আলোচনা সভা,মিলাদ শরীফ,তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত জানিয়েছে এন্তেজামিয়া কমিটি।
Tag :


























