০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২ Time View
মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
দীর্ঘ এক যুগ পরে কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উপজেলা শাখা। আজ ৬ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০টায় কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে স্টেশন বাজার দিয়ে কাজীপাড়া প্রদক্ষিণ করে কুমারখালী পৌর বাস টার্মিনালের সামনে এসে শেষ হয় ও র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। স্লোগানে মুখরিত এ র‍্যালিতে উপজেলার বিভিন্ন শাখা থেকে সহস্রাধিক কর্মী ও সমর্থক অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য মনোনীত কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বৃহত্তর খোকসা-কুমারখালী উপজেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি জনাব আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক ও ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সহকারী সম্পাদক ইমরান খান, উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট রবিউল ইসলাম (এপিপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ইমরান বিশ্বাস, কুমারখালী দক্ষিণ শাখার সভাপতি হাবিবুল বাশার, কুমারখালী পশ্চিম শাখার সভাপতি সাজ্জাদ হোসেন জিম সহ জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির কোন পরাশক্তিকে ভয় করেনা তাদেরকে ভয় দেখিয়ে দমানো যাবে না, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এছাড়াও নেতারা ছাত্রশিবিরের এদেশের শিক্ষা, নৈতিকতা ও সমাজ উন্নয়নে বিভিন্ন অবদান তুলে ধরেন এবং আদর্শভিত্তিক ছাত্রসমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কুমারখালী থানা উত্তর শাখার সভাপতি রিয়াদ আল মাহমুদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয় এবং ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে অভিমত জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Update Time : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬