০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে মুসলিম এভিয়েশন হজ্জ গ্রুপের হজ্জ প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : ০৩:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ১৫২ Time View

মো ইয়াকুব আলী তালুকদার

গাজীপুর থেকে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মুসলিম এভিয়েশন হজ্জ গ্রুপের উদ্যোগে ২০২৫ সালের হজ্জযাত্রীদের জন্য দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও হজ্জ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজাবাড়ী এলাকার একটি অভিজাত রিসোর্টে আয়োজিত এই কর্মশালায় ১২০ জন হজ্জযাত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হাজীদের উদ্দেশ্যে ধর্মীয় দিকনির্দেশনা ও হজ্জ পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী উপস্থাপন করেন মুসলিম এভিয়েশন হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুফতি আজিজুল হক। পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মুফতি হাবিবুর রহমান, কোনাবাড়ী ওলামা পরিষদের সভাপতি মুফতি উবায়দুল্লা বিন সাইদ এবং বিএনপির কোনাবাড়ী মেট্রোথানার সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

বক্তারা বলেন, “হজ্জ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মশুদ্ধির এক মহা অভিযাত্রা। যথাযথ নিয়ম, শৃঙ্খলা এবং আল্লাহর প্রতি আনুগত্য বজায় রেখে হজ্জ আদায় করা প্রত্যেক মুসলিমের অন্যতম দায়িত্ব।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হাজীদের মাঝে হজ্জের প্রয়োজনীয় সামগ্রী, ভ্রমণ ব্যাগ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ছাতা ও পরিচয়পত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সৌদি আরবে অবস্থানকালে হাজীদের সার্বিক সহায়তার জন্য গ্রুপের পক্ষ থেকে পৃথক সেবা টিম কাজ করবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া হাজীরা মুসলিম এভিয়েশন হজ্জ গ্রুপের এমন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সুন্দর ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কোনাবাড়ীতে মুসলিম এভিয়েশন হজ্জ গ্রুপের হজ্জ প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ সম্পন্ন

Update Time : ০৩:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫