০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে সন্ত্রাসের রাজত্ব: চাইনিজ কুড়ালের আঘাতে রক্তাক্ত ৩ ভাই, আতঙ্কে গ্রামবাসী

মোঃ তৌফিকুর রহমান রাজন  
  • Update Time : ১২:১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৭ Time View

​ঝিনাইদহ শান্ত জনপদে হঠাৎ অশান্তির দাবানল। রাজনীতির খোলস বদলে একদল সন্ত্রাসীর তাণ্ডবে রক্তাক্ত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খালকোলা গ্রামে তুচ্ছ ঘটনা নয়, বরং দীর্ঘদিনের আধিপত্য বিস্তার আর ক্ষমতার দাপটে এবার সাধারণ মানুষের রক্ত ঝরল জনসম্মুখে।

গত ১৩-২-২০২৬ শুক্রবার সকাল আনুমানিক ৮ টার সময় খালকোলা গ্রামে নেমে আসে এক বিভীষিকা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দলিল উদ্দিন শেখের তিন ছেলে—নজরুল ইসলাম, রবিউল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। হামলার মূল নেতৃত্ব দেয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমাম হোসেন (পিতা: আজাদ হোসেন) এবং মোঃ ইমরান হোসেন (পিতা: মশিয়ার শেখ)।

অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা বিশেষ ‘চাইনিজ কুড়াল’ ও রামদা নিয়ে সন্ত্রাসীরা এই তিন ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এলোপাতাড়ি কোপে নজরুল ইসলামের মাথা ফেটে চৌচির হয়ে যায় এবং হাত ভেঙে গুরুতর জখম হন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হামলায় রবিউল ও ইব্রাহিমও মারাত্মকভাবে আহত হয়ে পঙ্গুত্বের পথে।

​স্থনীয়দের অভিযোগ, এইসন্ত্রাসী চক্রটি গত ১৭ বছর ধরে ক্ষমতার ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত আওয়ামী শাসনামলে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতর আলী শেখ মেম্বারের মদদে তারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি বাগিয়ে নেওয়া থেকে শুরু করে হেন কাজ নেই যা করেনি। ক্ষমতার পালাবদলে এরা এখন ভোল পাল্টে বর্তমান শাসকদলের নাম ভাঙিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে। টাকার বিনিময়ে লিয়াজোঁ করে তারা এখন স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

সন্ত্রাসীদের তাণ্ডব কেবল মাঠেই সীমাবদ্ধ নয়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়াচ্ছে বিষবাষ্প। অভিযোগ উঠেছে, জনৈক ইমন শেখের নামে অরুচিপূর্ণ ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করে সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করছে ইমরান ও ইমাম। এমনকি মোবাইলে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ায় পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

খালকোলা গ্রামের সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন—আইন কি তবে এই সন্ত্রাসীদের কাছে অসহায়? দিনের আলোতে প্রকাশ্যে কুপিয়ে জখম করার পরও কেন তারা ধরাছোঁয়ার বাইরে? গ্রামবাসী এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন চরম উৎকণ্ঠায়। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন, এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে মুক্তি পেতে চায় ঝিনাইদহের শান্তিকামী মানুষ।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহ কালীগঞ্জে সন্ত্রাসের রাজত্ব: চাইনিজ কুড়ালের আঘাতে রক্তাক্ত ৩ ভাই, আতঙ্কে গ্রামবাসী

Update Time : ১২:১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬