০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলায় দাম্পত্য কলহের জেরে প্রতিমা রানীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার
  • Update Time : ১২:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৬ Time View

নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূর মর*দেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় ওই গৃহবধূর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দাম্পত্য কলহের জেরে স্বামী প্রদীপ চৌধুরী (৩৭) তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তর্কের একপর্যায়ে রুটি বানানোর বেলুন দিয়ে প্রতিমা রাণীর কপালে আঘাত করেন প্রদীপ।

এতে তিনি অচেতন হয়ে বিছানায় পড়ে যান। ওই অবস্থায় স্ত্রীকে নিয়ে রাত কাটানোর পর সকালে প্রদীপ লক্ষ্য করেন যে প্রতিমা মারা গেছেন। ঘটনার পর তিনি বাড়ি থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি শ্মশানঘাটে চলে যান।

পরে প্রতিমার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং শ্মশানঘাট এলাকা থেকে প্রদীপ চৌধুরীকে আটক করে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি টিম পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, নিহতের বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নওগাঁ #

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর পত্নীতলায় দাম্পত্য কলহের জেরে প্রতিমা রানীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Update Time : ১২:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬