০২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : ০৮:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ৪৪ Time View

আরীফ শরিফ (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল, আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদক সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের অস্ত্রসহ আটক হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন – লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মন্ডলের ছেলে তোফায়েল মন্ডল(২৬), একই উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস(২০), সাতক্ষীরা শ্যামনগরের বইশ খালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফ পিন্টু(৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী(৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দিঘলিয়া এলাকার কলেজ ছাত্র তোফায়েল মন্ডলের বাড়িতে রাতে অভিযান চালায় লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল। তার দেয়া স্বীকারোক্তিতে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তোফায়েলকে সাথে নিয়ে উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালায় যৌথবাহিনী। ঘেরে অভিযান চালিয়ে রাসেল, পিন্টু ও আমিনুর নামের ৩ অভিযুক্তকে আটক করা হয়, তাদের দেয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ার গান, ৮০০ পিচ গুলি সহ মদক ও চাপাতি, দা, রামদা সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর লোহাগড়া ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ দিঘলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় ৪ অভিযুক্তকে আটক করা হয়।পরে নিয়মিত মামলার মাধ্যমে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পরবর্তী কর্যক্রম প্রকিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

নড়াইলে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

Update Time : ০৮:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬