নাচোলে হেলাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের ঘোষণা ইশাহাকেরঃ
- Update Time : ০৬:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৩ Time View

নাচোল উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “হেলাল ফাউন্ডেশন” এর ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল দশটার দিকে উপজেলার সনামধন্য বিদ্যাপিঠ এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে এক জরুরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও মোঃ আব্দুল মান্নান, মোঃ শহিদুল ইসলাম শহিদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকারের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন।
বক্তারা বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবক মানবিক সংগঠন। ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক গরীব রোগীকে আর্থিক সহায়তা প্রদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ওয়ার্ড ভিত্তিক, পরে ইউনিয়ন এবং এখন থেকে উপজেলা ভিত্তিক সেবা প্রদানের নিমিত্তে ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছি।
আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোঃ ইশাহাক আলীকে চেয়ারম্যান এবং মোঃ ফাইজুদ্দিন টুনু মাষ্টারকে সেক্রেটারি সহ ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইশাহাক আলী একটি ফ্রী মেডিকেল ক্যাম্পের ঘোষণা দেন, যা আগামী শনিবার ২০ সেপ্টেম্বর দিনব্যাপী চলমান থাকবে।
পরিশেষে আগামী দিনগুলোতে হেলাল ফাউন্ডেশন উত্তরতর উন্নতির দিকে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

























