০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িয়া-এ ফ্যামিলি কার্ডের আবেদনের নামে অর্থ আদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : ১২:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩ Time View

মোখলেছুর রহমান, ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সরকারি কোনো নির্দেশনা ছাড়াই ‘ফ্যামিলি কার্ড’ আবেদনের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং আছিম পাটুলি ইউনিয়ন পরিষদে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হয়েছে—এমন খবরে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন। অনেকের হাতে পাসপোর্ট সাইজের ছবি, আবার কারও হাতে নগদ টাকা। তারা উদ্যোক্তার কক্ষে ভিড় করে আবেদন জমা দেওয়ার চেষ্টা করছেন।

অভিযোগ রয়েছে, কোনো প্রকার সরকারি নোটিশ বা লিখিত নির্দেশনা ছাড়াই আবেদনের নামে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। তবে আবেদনকারীদের কাউকেই রসিদ দেওয়া হয়নি বলে জানা গেছে।

আবেদন করতে আসা বাশদী গ্রামের রুবি আক্তার বলেন, “সকালে শুনেছি ফ্যামিলি কার্ডের আবেদন নেওয়া হচ্ছে। তাই ১০০ টাকা নিয়ে এসেছি। চেয়ারম্যানের ভাতিজা টাকা নিয়েছেন, কিন্তু কোনো ফরম দেননি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, “ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি কোনো সরকারি চিঠি পাইনি। কাউকে আবেদন নেওয়ার নির্দেশও দিইনি। কম্পিউটারে আবেদন করলে কেউ ১০০ টাকা নিতে পারে কি না—সেটি আমার জানা নেই।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, “ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। সরকারি নির্দেশনা ছাড়া ইউনিয়ন পরিষদে আবেদন নেওয়া উচিত নয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়িয়া-এ ফ্যামিলি কার্ডের আবেদনের নামে অর্থ আদায়ের অভিযোগ

Update Time : ১২:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬