০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট-৩ আসনে এমএ এইচ সেলিমের প্রতীক ঘোড়া

Reporter Name
  • Update Time : ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২৩ Time View

নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম পেয়েছেন ঘোড়া প্রতীক।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা।

বাগেরহাট-১ আসন ,এই আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম পেয়েছেন ঘোড়া প্রতীক। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা পেয়েছেন ফুটবল প্রতীক।

বাগেরহাট-২ ও ৩ আসন এই দুই আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিম ঘোড়া প্রতীক বরাদ্দ নেন।

দলীয় প্রার্থীদের প্রতীক বরাদ্দ, বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কোপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতে ইসলামীর মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগের আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি (জেপি)-এর এস এম গোলাম সারোয়ার ও মুসলিম লীগের এমডি শামসুল হক নিজ নিজ দলীয় প্রতীক পেয়েছেন।

বাগেরহাট-২ আসনে বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট আতিয়ার রহমানের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ করা হয়।

বাগেরহাট-৩ আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মোঃ হাবিবুর রহমান মাস্টার তাদের দলীয় প্রতীক পেয়েছেন।

বাগেরহাট-৪ আসন এই আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন পেয়েছেন হরিণ প্রতীক। পাশাপাশি বিএনপির সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জেএসডির মোঃ আঃ লতিফ খান এবং জাতীয় পার্টি (জেপি)-এর সাজন কুমার মিস্ত্রির মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বাগেরহাট জেলায় ২৩ জন বৈধ প্রার্থী ছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী আজ তাদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাট-৩ আসনে এমএ এইচ সেলিমের প্রতীক ঘোড়া

Update Time : ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬