বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
- Update Time : ০৭:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২ Time View

বাগেরহাট প্রতিনিধ।
বাগেরহাটে মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বাগেরহাটের দশানি এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলরোড এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক শেখ এনামুল কবির, ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু, ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারি আলী আকবর, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ, জেলা দপ্তর সম্পাদক সোহেল রানা, জেলা অর্থ সম্পাদক আল মাহমুদসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু বলেন, আজকের ছাত্রসমাজ যদি মেধা ও সততার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র। ছাত্রশিবির শুরু থেকেই আদর্শিক শিক্ষার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক তৈরির কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শুধু ভালো রেজাল্ট করলেই দায়িত্ব শেষ নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। ছাত্রসমাজকে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখতে হবে।
বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি নয়, বরং চরিত্রবান ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার আন্দোলন করে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে এমন এক বাংলাদেশ, যেখানে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের কোনো জায়গা থাকবে না।
তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে ছাত্রশিবির সবসময় সাহসী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও মেধা, সততা ও ইসলামী মূল্যবোধের আলোকে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ।















