মোংলায় ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত।
- Update Time : ০৯:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৬ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামের পক্ষে মোংলায় ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ দলটির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।
আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুরে আবার শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, সারাদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইতোমধ্যে জাল সিল উদ্ধারের ঘটনাও ঘটেছে। ভোটের পরিবেশ নষ্ট করতে নানা অপকৌশল নেওয়া হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। আশপাশে কোথাও ব্যালট বা সিল জাল করার চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে নজর রাখবেন। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।















