কোটচাঁদপুরে ড্রাগন বাগানে বিদ্যুৎ শকে কৃষকের মৃত্যু আসামীর মায়ের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে ধরা বিএনপি নেতা,টাকা উদ্ধার করলেন গ্রামবাসী।
- Update Time : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৪১ Time View

। নিজস্ব প্রতিবেদক, গত (৪ সেপ্টেম্বর)২০২৫ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড তালসার কুটির মাঠে গরু সহ স্পটে বিদ্যুৎস্পৃষ্টে বৃহস্পতিবার সকাল ছয়টার সময় তালসার হাজী পাড়ার মৃত খেজের আলীর ছেলে ইকতার হোসেন (৩৫) লাঙ্গল গরু নিয়ে একই গ্রামের মৃত আমীর আলীর ছেলে শাহাদাৎ হোসেনর বাদাম লাগানোর জন্য জমি চাষ করতে যায়। গরুর কাঁধে লাঙ্গল জোয়াল লাগিয়ে কেবল চাষ শুরু করে। আইল ঘুরতে গেলে পাশ্ববর্তী একই গ্রামের মনু মিয়ার ছেলে আজিজুল (৩৫) নিজস্ব ড্রাগন বাগানে শিয়াল প্রবেশ ঠেকাতে চিকন জি আই তার ব্যবহার করে বিদ্যুতায়িত করা থাকলে সেই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরু পড়ে যায়। চাষি ইকতার গরু পড়ে যাওয়া দেখে কিছু না বুঝতে পেরে গরু উঠানোর চেষ্টা করে ছিটকে গিয়ে পড়ে।ইকতার গরু পড়ে যাওয়া দেখে কিছু না বুঝতে পেরে গরু উঠানোর চেষ্টা করে ছিটকে গিয়ে পড়ে।পরবর্তীতে জমি মালিক শাহাদাৎ হোসেন গরু উদ্ধার করতে গিয়ে স্পটেই চাষের গরু সহ বিদ্যুতায়ীত হয়ে মারা যায়।পরবর্তীতে স্থানীয়রা মৃত শাহাদাৎ এর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।পরবর্তীতে এই ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে কূশনা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আজিজুলের মায়ের কাছ থেকে তালসার পুলিশের ঘুষ দিয়ে তাদের হয়রানি বন্ধ করতে হবে এই মর্মে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে এলাকার লোক জানাজানি হয়ে গেলে রিপন আজিজুলের মাকে ২০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হয়। এই ঘটনায় তালসার গ্রাম এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা জানতে আজিজুলের মায়ের সাথে কথা বললে সে বলে আবুল কালাম মাস্টারের ছেলে আমার কাছ থেকে পুলিশের হাত থেকে আমাদের বাঁচানোর কথা বলে ২০ হাজার টাকা নিয়েছিল গত বৃহস্পতিবার (১৬ ই অক্টোবর)সে আমার টাকা ফেরত দিয়েছে। রুহুল আমিনের সাথে কথা বলে জানা যায় যে রিপন তালসার পুলিশ ক্যাম্প ম্যানেজ করার জন্য আজিজুলের মার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিল পরে তারা সেই টাকা উদ্ধার করে আজিজুলের মাকে ফেরত দিয়েছে।এই প্রসঙ্গে রিপনের সাথে কথা বললে সে টাকা নেয়া এবং ফেরত দেয়ার ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে এবং বলে যে এটা আমার বিরুদ্ধে একটি মহল বানোয়াট মিথ্যা এবং কাল্পনিক গল্প তৈরি করেছে।আমি এই কথার তীব্র নিন্দা করছি। তালসার পুলিশ ক্যাম্পের টু আইসির সাথে কথা বলে জানা যায় যে তারা এ ব্যাপারে কিছুই জানেন না। তবে বাজারে গুঞ্জন শুনেছেন। কেউ যদি তাদের কথা বলে কোন জায়গা থেকে টাকা নেই,সে ব্যাপারে তাদের কি করবেন।
















